মোবাইল ছাড়া থাকতে না পারার রোগ নমোফোবিয়া

মোবাইল ফোন ছাড়া কি নিজেকে একেবারে অসহায় মনে হয়? প্রশ্নের উত্তর খুঁজতে প্রশ্নপত্র তৈরি করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকরা।
লোয়া স্টেট ইউনিভার্সিটির গবেষক কাগলার ইলদ্রিম ও অ্যাসোসিয়েট প্রফেসর অ্যানা-পওলা কোরেয়া এই আধুনিক জীবনের এই ফোবিয়ার ৪টি মাত্রা তুলে ধরেছেন। তাদের সমীক্ষায় অংশগ্রহণকারীরা এই প্রশ্নের উত্তরে ১(একেবারেই একমত নন) থেকে ৭(পুরোপুরি সহমত) পর্যন্ত নম্বরে নিজেদের র‌্যাঙ্ক করেছেন।
এ প্রশ্নগুলোর ওপরেই নির্ভর করবে আপনি নমোফোব কি না।

প্রশ্নগুলো ছিল এরকম-

স্মার্টফোন থেকে অনবরত তথ্য না পেলে আমি অস্বস্তি বোধ করবো

যখন প্রয়োজন তখন স্মার্টফোনে তথ্য ঘাঁটতে না পারলে বিরক্ত হবো

স্মার্টফোনে খবর না পেলে নিজেকে দুর্বল মনে হবে

স্মার্টফোনের ব্যাটারির চার্জ ফুরিয়ে যাওয়ার আতঙ্কে ভুগি

মাসিক ডেটা লিমিট পেরিয়ে গেলে ভীত হয়ে পড়ি

ডেটা সিগন্যাল না পেলে ওয়াইফাই খুঁজতে মরিয়া হয়ে পড়ি

অনেকক্ষণ ফোন ব্যবহার করতে না পরলে নিজেকে বন্দি মনে হয় বা ফোন হাতে পেতে মরিয়া হয়ে উঠি

আরেকটি প্রশ্নপত্রে জানতে চাওয়া হয়েছিল সঙ্গে ফোন না থাকলে কী ধরণের অনুভূতি হয়-

বন্ধু বা পরিবারের সঙ্গে যোগাযোগ না করতে পেরে উত্কণ্ঠায় ভুগি

টেক্সট মেসেজ বা কল পাবো না ভেবে ভূত হয়ে পড়ি

সোশ্যাল মিডিয়া আপডেটেড থাকতে না পেরে অস্বস্তিতে ভুগি

কী করবো ভেবে উঠতে পারি না


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *